শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার ২৯ আগস্ট ২০২৬
 
রাজধানী
সন্তানেরা প্রতিষ্ঠিত, তবু পরিত্যক্ত একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে





নিজস্ব প্রতিবেদক
Monday, 1 June, 2026
11:29 PM
 @palabadalnet

পুরো বাসাটি ছিল নোংরা, পরিত্যক্ত ও অগোছালো। সেখানে নুরজাহান বেগম একাই থাকতেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

পুরো বাসাটি ছিল নোংরা, পরিত্যক্ত ও অগোছালো। সেখানে নুরজাহান বেগম একাই থাকতেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: মিরপুর-১১ নম্বরে একটি খালি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। তবে তিনি ঠিক কবে কী কারণে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। প্রতিবেদন পেলেই অনেক প্রশ্ন উত্তর মিলবে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, পুরো বাসাটি ছিল নোংরা, পরিত্যক্ত ও অগোছালো। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম যে বাসায় ছিলেন, সেটা তার মেয়ের বাসা। সেখানে তিনি একাই থাকতেন। বাসাটি খুব নোংরা ছিল। ওসি আরও বলেন, নুরজাহানের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। মেয়েজামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ জানিয়েছে, নুরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]