মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
 
রাজধানী
মিরপুরে টিসিবির পণ্য নেওয়ার সময় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 28 July, 2026
10:01 PM
 @palabadalnet

ছবি: ভিডিও থেকে নেওয়া

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুরে একটি কলেজের দেয়াল ধসে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তারা টিসিবির পণ্য কেনার লাইনে দাঁড়ানো ছিলেন।

আজ মঙ্গলবার দুপুর ১টা ২৭ মিনিটের দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন লাভ রোডের দিকের ৮ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়ালের পাশে টিসিবির পণ্য দেওয়া হচ্ছিল। লাইনে দাঁড়িয়েছিলেন থাকা নারীদের ওপর কলেজের দেয়াল ধসে পড়ে কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে পঙ্গু হাসপাতালে একজন ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজন মারা যান।

পঙ্গু হাসপাতালে নিহত নারী-নাসিমা বেগম (৪৫) একজন পরিচ্ছন্নতাকর্মী। তিনি মিরপুর-২ জনতা হাউজিং সংলগ্ন টিনশেডে থাকতেন বলে ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তার মা শাহিদা বেগম।

ঢামেক হাসপাতালের নিহত পুরুষের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানায় পুলিশ।

আহত অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী রিয়াজুল ব্যাপারী বলেন, “কলেজের দেয়ালের অপর পাশে বসে চা খাচ্ছিলাম। দেয়াল ঘেঁষে সড়কে টিসিবির ট্রাক থেকে পণ্য বিতরণ করা হচ্ছিল। হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি কলেজের দেয়াল ধসে পড়েছে। আশপাশে যারা ছিল তারা ইট-সুরকি সরিয়ে অনেককে বের করে। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়।"

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরিয়ান বলেন, “দেয়াল ভেঙে পড়ার পর মানুষজন দৌড়ে উদ্ধার করতে যায়। কয়েক বছর আগে এই দেয়ালটা করা হয়। হয়তো বৃষ্টিতে দেয়ালটি ধসে পড়তে পারে।”

তাৎক্ষণিকভাবে কলেটির অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে কলেজে পাওয়া যায়নি। তারা আহতদের দেখতে হাসপাতালে গেছেন বলে জানা গেছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]