মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
 
বিনোদন
সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’





পালাবদল ডেস্ক
Tuesday, 28 July, 2026
10:11 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান আবারও ফিরছে বড় পর্দায়। আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

তবে আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকরা। দেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে ৩০ জুলাই।

স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা এটি।

সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডার-ম্যান তথা পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে ফিরছেন জেনডায়া ও জ্যাকব ব্যাটালন। এছাড়া হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফেলোকে।

পরিচিত মুখের পাশাপাশি এবার যুক্ত হয়েছে কয়েকজন নতুন অভিনেতাও। ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। আর জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস তারকা সেডি সিঙ্ক হাজির হচ্ছেন এক রহস্যময় চরিত্রে, যা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ঘটনাপ্রবাহের চার বছর পরের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আগের সিনেমার শেষে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর তার নতুন জীবন, নতুন চ্যালেঞ্জ এবং নতুন শত্রুর মুখোমুখি হওয়ার গল্পই উঠে আসবে এই সিনেমায়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]