মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
সরকার বিরোধী পোস্ট দিয়ে গ্রেফতার জামায়াতের সাওদা সুমির জামিন





ভোলা প্রতিনিধি
Tuesday, 7 April, 2026
5:12 PM
 @palabadalnet

জামিনের পর জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

জামিনের পর জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন।

সাওদা সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী।

এর আগে রোববার রাতে ভোলা পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকার জমজম টাওয়ারের তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে গত সোমবার তাকে ভোলার আদালতে প্রেরণ করা হয়। 

ভোলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার বলেন, “গত রোববার রাতে ওই নারীকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট ফেসবুকে করায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি তদন্ত চলছে।”

তিনি আরও বলেন, “ওই নারী জামায়াতের কর্মী কিনা সেটি আটকের সময় জানা যায়নি।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]