রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
 
শিক্ষাঙ্গন
এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাসানুল এ হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন





বিজ্ঞপ্তি
Sunday, 13 September, 2026
5:33 PM
 @palabadalnet

এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান। আর ভাইস চেয়ারম্যান হয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। ছবি: বিজ্ঞপ্তি

এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান। আর ভাইস চেয়ারম্যান হয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। ছবি: বিজ্ঞপ্তি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বোর্ডের ২০২তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। হাসানুল এ হাসান ও ইশতিয়াক আবেদীন বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

হাসানুল এ হাসান কেমলুব লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ম্যাক লুব্রিকেন্টসের একমাত্র পরিবেশক। এ ছাড়া তিনি আমেরিকান ডেইরি লিমিটেডের (এডিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইশতিয়াক আবেদীন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এআইইউবির ট্রাস্টি বোর্ডের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান এবং কেমলুব লিমিটেড, সানজাইব লিমিটেড ও সানজাইব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

পালাবদল/এমএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]