সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার ● ২ নভেম্বর ২০২৬
 
মিডিয়া
‘যায়যায়দিন’ ফিরে পেলেন শফিক রেহমান





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 March, 2025
8:58 PM
 @palabadalnet

শফিক রেহমান। ছবি: সংগৃহীত

শফিক রেহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ১৮ বছর পর দৈনিক যায়যায়দিন পত্রিকা ফিরে পেলেন শফিক রেহমান। আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসন কার্যালয় থেকে শফিক রেহমানকে দৈনিক যায়যায়দিন-এর ডিক্লেয়ারেশন দেওয়া হয়।

এর আগে গত ১২ মার্চ সাঈদ হোসেন চৌধুরীর নামে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদ।

২০০৭ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চাপে যায়যায়দিন পত্রিকা ছাড়তে বাধ্য হন শফিক রেহমান। বিষয়টি ২০০৮ সালের আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টেও প্রকাশিত হয়েছিল। এর ১৮ বছর পুনরায় পত্রিকাটি নিজের নামে ফিরে পেলেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]