রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার ২৬ জুলাই ২০২৬
 
অর্থ-বাণিজ্য
নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা





নিজস্ব প্রতিবেদক
Monday, 7 October, 2024
5:20 PM
 @palabadalnet

চৌধুরী নাফিজ সরাফাত। ফাইল ছবি

চৌধুরী নাফিজ সরাফাত। ফাইল ছবি

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

আজ সোমবার (৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ নিয়ে শুনানি শেষে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

আবেদনে নাফিজ সরাফতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার এবং গ্রাহকের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগের কথা উল্লেখ করা হয়। 

এতে বলা হয়, নাফিজ সরাফত তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ও কানাডায় বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। অজ্ঞাত স্থান থেকে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে তিনি তার পক্ষে বক্তব্য প্রচার করছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]