শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
 
স্পোর্টস
স্পেনে ফিরেছেন মেসি, গ্রহণ করবেন প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার





স্পোর্টস ডেস্ক
Friday, 23 October, 2026
1:16 PM
 @palabadalnet

ছবি: এএফপি

ছবি: এএফপি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মাত্র কয়েক সপ্তাহের মাথায় আরেকটি মর্যাদাপূর্ণ সম্মাননা পেতে স্পেনে ফিরেছেন আর্জেটাইন কিংবদন্তি লিওনেল মেসি। ‘২০২৬ প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করতে বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের শহর ওভিয়েদোতে পৌঁছান তিনি।

ফুটবলে অনন্য অর্জন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩৯ বছর বয়সী এই মহাতারকাকে পুরস্কারটি প্রদান করা হচ্ছে।

এই সম্মাননা পাওয়া নিয়ে আনন্দিত মেসি স্মরণ করেছেন তার প্রয়াত বাবা হোর্হে মেসিকে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “সত্যি বলতে, আমি খুব খুশি। আসলে, এই পুরস্কার নিয়ে আমার বাবা খুবই রোমাঞ্চিত ছিলেন। অনেক ম্যাচ খেলার কারণে আমার এখানে আসা যে কঠিন হবে, সেটা আমরা জানতাম। কিন্তু বাবা বারবার জোর দিয়েছিলেন যেন-আমরা এখানে আসি এবং আমি এখানে কয়েকটি দিন কাটাই ও পুরস্কারটি গ্রহণ করি।”

পুরস্কার গ্রহণের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় অনুষ্ঠানে নেন বিশ্বকাপজয়ী মেসি। এরপর তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া ও অন্যান্য পুরস্কারবিজয়ীদের সঙ্গে নৈশভোজে যোগ দেন।

মেসির এই সফরের মূল আকর্ষণ থাকছে শুক্রবার। ওভিয়েদোর ১৯ শতকের ঐতিহ্যবাহী অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র তেয়াত্রো কাম্পোয়ামোরে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।

ব্যস্ত সময় কাটিয়ে দ্রুতই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন মেসি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষেই নিউইয়র্কের উদ্দেশে বিমানে উঠবেন তিনি। কারণ আগামীকাল শনিবার রাতে মেজর সকার লিগের (এমএলএস) ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে তার ক্লাব ইন্টার মায়ামি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]