সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
 
বিদেশ
আমেরিকার পক্ষে থাকলে প্রতিবেশী দেশগুলোকেও ছাড় নয়: ইরান





পালাবদল ডেস্ক
Monday, 21 September, 2026
12:06 PM
 @palabadalnet

ছবি: এআই

ছবি: এআই

ইরানের বিরুদ্ধে আমেরিকা নতুন করে কোনো হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে ‘দীর্ঘস্থায়ী ও কঠোর’ হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আমেরিকার পক্ষে ইরানের বিরুদ্ধে অবস্থান নিলে প্রতিবেশী দেশগুলোকেও এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে দেশটি।

রোববার ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।

বিবৃতিতে আমেরিকার বিরুদ্ধে ইরানের ওপর ‘আগ্রাসন’ চালিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল এবং মিথ্যা সাফল্য দেখানোর অভিযোগ করা হয়েছে।

এতে বলা হয়, প্রতিবেশী কিছু দেশের সম্মতিতে আমেরিকা আবারও ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের কাছে তথ্য এসেছে।

ইউরোপের একটি দেশে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা ‘কোনো ভুল’ করলে মধ্যপ্রাচ্যে থাকা দেশটির সব অবস্থান ও ঘাঁটিতে হামলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা বা বিবেচনা করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে আমেরিকার ‘আগ্রাসনের’ সঙ্গে কোনো আঞ্চলিক দেশ যুক্ত হলে তাদেরও ওই কর্মকাণ্ডের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর কাছ থেকে আর কোনো সংযম বা সৌজন্য আশা করা যাবে না।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]