বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
 
বিদেশ
ব্রিক্‌স-এ ‘স্ট্রোক’ হয় শি’র, বেইজিং ফিরেই করান অস্ত্রোপচার?





স্পোর্টস ডেস্ক
Thursday, 17 September, 2026
2:39 PM
 @palabadalnet

  চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি

ব্রিক্‌স সম্মেলনের সময়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিকিৎসার জন্য তাকে বিশেষ বিমানে করে চীনে নিয়ে যাওয়া হয়, যার জেরে সফর সংক্ষিপ্ত হয়েছে শি-র। বুধবার এমনটাই দাবি করলেন চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে। তবে এ বিষয়ে চীন সরকারি ভাবে কিছু জানায়নি। অন্য দিকে, ব্রিক্‌স সম্মেলনফেরত সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসাও অসুস্থ হয়ে পড়েছেন ।

সমাজমাধ্যমে পোস্ট করে চীনের ডেমোক্রেসি পার্টির নেতা লিখেছেন, দিল্লিতে জরুরি ভিত্তিতে চীনের প্রেসিডেন্টের চিকিৎসা করেন তার সঙ্গে থাকা চিকিৎসকেরা। তার পরেই তাকে নিয়ে চীনের উদ্দেশে রওনা দেয় বিশেষ বিমান। বেজিং বিমানবন্দরে ওই বিমান পৌঁছোনোর পরে শি-কে তোলা হয় সামরিক কপ্টারে। সেখান থেকে বেইজিংয়ের ৩০১ নম্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই হয় অস্ত্রোপচার।

ওয়ানজুনের দাবি, শি-র মেডিক্যাল বোর্ড মনে করছে তার ইস্কিমিক স্ট্রোক (সেরিব্রাল ইনফার্কশন) হয়েছে। প্রসঙ্গত, এই ধরনের স্ট্রোকে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। ডেমোক্রেসি পার্টির নেতার দাবি, “ভারতের কোনও হাসপাতালে চিকিৎসা করাতে সম্মত হননি প্রেসিডেন্ট।” চিকিৎসা করালে শি-র স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ভারতের হাতে চলে যেতে পারে এই আশঙ্কা থেকেই চীনের প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি ওয়ানজুনের। উল্লেখ্য, শি-র সফরের তালিকায় ছিল আমেরিকা। তবে তা এখনই সম্ভব হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

অন্য দিকে, ব্রিক্‌স সম্মেলন থেকে ফেরার পরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, অসুস্থতার কারণে চিকিৎসকেদের পরামর্শে তিনি বিশ্রামে আছেন। এই সময়ে কোনও জনসংযোগমূলক কর্মসূচিতে তিনি যোগ দেবেন না। এই সময়ে দেশের প্রতিনিধিত্ব করবেন মন্ত্রিসভার সদস্যরা। তবে ভারত সফরকালেই নাকি দেশে ফেরার পরে তিনি অসুস্থ হয়েছেন সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য, সাউথ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্টও চিকিৎসকেদের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]