
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ছবি: সংগৃহীত
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল এবং এ সংক্রান্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত ঢাকা ও অন্য ৭টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
কমিশনের পূর্বপরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) ১০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। এখন ১১ আগস্ট থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা।
৫০তম বিসিএসে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদসহ নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
পালাবদল/এমএম