বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
 
রাজনীতি
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে জামায়াতের চিঠি





নিজস্ব প্রতিবেদক
Thursday, 23 July, 2026
7:08 PM
 @palabadalnet

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে দলটির পক্ষ থেকে চিঠিটি পাঠানো হয়। চিঠির সঙ্গে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার আদেশও পাঠানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

চিঠিতে আরও বলা হয়, “বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো।”

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, “দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে ইসির করণীয় কিছু নেই। চিঠি আসতে হবে স্পিকারের কাছ থেকে। কেননা, সংবিধানে দল থেকে বহিষ্কার হলে এমপি পদ শূন্য হওয়ার বিষয়ে কিছু বলা নেই। সেখানে পদত্যাগের কথা বলা হয়েছে।”

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]