বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
 
স্পোর্টস
২০২৬ বিশ্বকাপের সেরা একাদশে মেসি-রদ্রি-এমবাপেসহ যারা আছেন





স্পোর্টস ডেস্ক
Thursday, 23 July, 2026
11:53 AM
 @palabadalnet

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ প্রকাশ করেছে ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে আর্জেন্টিনার লিওনেল মেসি, স্পেনের রদ্রি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপেসহ ছয়টি দেশের তারকারা স্থান পেয়েছেন।

বুধবার প্রকাশিত ৪-৩-৩ ফরমেশনের এই সেরা একাদশে সবচেয়ে বেশি তিনজন করে খেলোয়াড় আছেন যৌথভাবে স্পেন ও ফ্রান্সের। আর্জেন্টিনা থেকে সুযোগ পেয়েছেন দুজন। আর একজন করে ফুটবলার আছেন ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের।

গত রোববার রাতে নিউজার্সিতে হওয়া ঘটনাবহুল ফাইনালের অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। তাদের হয়ে পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করে গোল্ডেন বলজয়ী মিডফিল্ডার রদ্রি অনুমিতভাবেই আছেন এই একাদশে। লা রোহাদের বাকি দুজন হলেন রাইট ব্যাক পেদ্রো পোরো ও লেফট ব্যাক মার্ক কুকুরেয়া।

চতুর্থ স্থান পাওয়া ফ্রান্স থেকে ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে সুযোগ পেয়েছেন। তিনি ১০টি গোল ও চারটি অ্যাসিস্ট করে টানা দ্বিতীয়বারের মতো জেতেন গোল্ডেন বুট। বিশ্বকাপের এক আসরে রেকর্ড সাতটি অ্যাসিস্ট করা মিডফিল্ডার মাইকেল ওলিসেকে রাখা হয়েছে। ব্লুজদের পক্ষ থেকে আরও আছেন সেন্টার ব্যাক দায়োত উপামেকানো।

সেরা একাদশে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার দুজন হলেন ফরোয়ার্ড লিওনেল মেসি ও সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ। আটটি গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট আসে ৩৯ বছর বয়সেও দারুণ নৈপুণ্য দেখানো মেসির পা থেকে।

গোলরক্ষক হিসেবে আছেন নবাগত কেপ ভার্দের হয়ে গোলপোস্টের নিচে আলো ছড়ানো ভোজিনিয়া। আর সাতটি করে গোল করা ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড নিয়েছেন বাকি দুটি স্থান।

২০২৬ বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্ট

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

ডিফেন্ডার: পেদ্রো পোরো (স্পেন), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), দায়োত উপামেকানো (ফ্রান্স), মার্ক কুকুরেয়া (স্পেন)

মিডফিল্ডার: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপে (ফ্রান্স)।

পালাবদল/এসএ

 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]