
চোখের জলে বিদায় নেইমারের। ছবি: রয়টার্স
শেষ চেষ্টা করেছিলেন। পারলেন না। বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছে নেইমারের স্বপ্ন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন তিনি।
খেলা শেষে চোখের জল ধরে রাখতে পারেননি নেইমার। মাঠেই কেঁদে ফেলেন। তাকে সান্ত্বনা দেন সতীর্থেরা। পরে মিক্সড জ়োনে সাংবাদিকদের সামনে নিজের অবসর ঘোষণা করেন নেইমার। তিনি বলেন, “আমি বার বার চেষ্টা করেছি। কিন্তু এ বার থামার সময় এসেছে। এখানেই শুরু করেছিলাম। এখানেই শেষ করলাম।”
চোটে থাকা সত্ত্বেও চলতি বিশ্বকাপের দলে নেইমারকে রেখেছিলেন কোচ কার্লো আনচেলোত্তি। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন নেইমার। কিন্তু প্রথম চার ম্যাচে মাত্র একটিতেই পরিবর্ত হয়ে নামেন তিনি। নরওয়ে ম্যাচেও পরিবর্ত হিসাবেই নেইমারকে নামান আনচেলোত্তি। শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল শোধ করলেও দলকে জেতাতে পারেননি নেইমার। তাই খেলা শেষ নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি।
রোববারের এই হার নেইমারের ব্যক্তিগত ক্যারিয়ারেও যোগ করেছে এক হতাশার অধ্যায়। বিদায়ের পর কান্নায় ভেঙে পড়েন সান্তোসে খেলা এই ফরোয়ার্ড। চারটি বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে না পারা দ্বিতীয় ব্রাজিলিয়ান তিনি। একই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন থিয়াগো সিলভা।
নেইমার ‘সব শেষ’ বলার মাধ্যমে যদি আনুষ্ঠানিক অবসর ঘোষণাই বুঝিয়ে থাকেন, তবে ব্রাজিলের জার্সিতে তার ক্যারিয়ার শেষ হবে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়ে।
জাতীয় দলের হয়ে তার একমাত্র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশনস কাপ। এ ছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক।
পালাবদল/এসএ