রবিবার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
রবিবার ৫ জুলাই ২০২৬
 
স্পোর্টস
নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু





নরসিংদী প্রতিনিধি
Saturday, 4 July, 2026
9:40 PM
 @palabadalnet

মৃত ৩ শিশুর বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

মৃত ৩ শিশুর বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

নরসিংদী: মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলো-সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুমিন মিয়ার ছেলে আয়েশা ওরফে আশামনি (১২) ও মো. মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমা ও আশামনি মনোহরদী উপজেলার চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের সন্তান। অন্যদিকে, সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। তারা বেড়াতে এসে আজ দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে তিন শিশুকে পুকুরে না দেখে বাড়ির এক শিশু বিষয়টি পরিবারকে জানায়। পরে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]