রবিবার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
রবিবার ৫ জুলাই ২০২৬
 
স্পোর্টস
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কখন-কোথায় ম্যাচ





Saturday, 4 July, 2026
9:31 PM
 @palabadalnet

ছবি: এএফপি

ছবি: এএফপি

চমক জাগানো কেপ ভার্দের প্রবল প্রতিরোধ সামলে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে টিকে রইল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয়ভাবে জিতে শেষ ষোলোর টিকিট কাটল বর্তমান চ্যাম্পিয়নরা। সেখানে লিওনেল স্কালোনির শিষ্যদের অপেক্ষায় আছে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া মিশর।

শনিবার সকালে মায়ামিতে শেষ বত্রিশের ১২০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মহাতারকা লিওনেল মেসির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দেরয় দুয়ার্তের লক্ষ্যভেদে সমতা টানে কেপ ভার্দে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে খেলার আয়ু বাড়ে। এরপর অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শুরুতেই লিসান্দ্রো মার্তিনেজের কল্যাণে আর্জেন্টিনা ফের লিড নেওয়ার পর শেষদিকে স্কোরলাইন ২-২ করেন সিডনি লোপেস কাবরাল।

খেলা যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন ম্যাচের ১১১তম মিনিটের আত্মঘাতী গোল গড়ে দেয় ব্যবধান। মেসির কর্নারে ক্রিস্তিয়ান রোমেরো হেড করার পর বল বোর্জেসের হাতে লেগে জালে জড়ায়। তৃতীয় দফায় পাওয়া লিড গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দক্ষতায় ধরে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা।

এর আগে ডালাসে মুখোমুখি হয়েছিল মিশর ও অস্ট্রেলিয়া। প্রথমার্ধে ইমাম আশুরের গোলে মিশর এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মোহামেদ হেনির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে বাকি সময়ে আর কোনো গোল না হলে খেলা টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে জয়ী হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে মিশর।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। আটলান্টায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার রাত ১০টায়। এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে দুই দলের দেখা হয়েছে দুবার। দুটি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]