
অনুশীলনে ব্যস্ত মেসিরা। ছবি: রয়টার্স
বাকি আর কয়েক ঘণ্টা। তার পরেই বিশ্বকাপে নামবে আর্জেন্টিনা। গত বারের বিশ্বচ্যাম্পিয়ন। তাই তাদের দিকে নজর রয়েছে ফুটবলদুনিয়ার। এবারও লিয়োনেল মেসির নেতৃত্বে নামছে আর্জেন্টিনা। তাদের লক্ষ্য ব্রাজিলের পুরনো রেকর্ডে ভাগ বসানো।
ফুটবল বিশ্বকাপে ব্রাজিলই একমাত্র দল যারা পর পর দু’বার বিশ্বকাপ জিতেছে। ১৯৫৮ সালের পর ১৯৬২ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ৬৪ বছরের পুরনো সেই রেকর্ডেই ভাগ বসাতে চায় আর্জেন্টিনা। ২০২২ সালের পর ২০২৬ সালেও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছেন মেসিরা।
আর্জেন্টিনার যা দল, তাতে সেই স্বপ্ন সত্যিও হতে পারে। এবারের দলের ২৬ জনের মধ্যে ১৭ জন গত বারের বিশ্বজয়ী দলে ছিলেন। বাকি ৯ জন নতুন। এবার অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যকেও মিলিয়ে দিয়েছেন কোচ লিয়োনেল স্কালোনি।
মাঝমাঠে এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও রদ্রিগো ডি পল ভয়ঙ্কর। গোলে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডির মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। পাশাপাশি ইয়ুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজরা এবার ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। আর মেসি তো রয়েছেনই। একার কাঁধে খেলার ছবি বদলে ফেলতে পারেন তিনি।
পালাবদল/এসএ