সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
সোমবার ১৫ জুন ২০২৬
 
স্পোর্টস
সংবাদ সম্মেলনে স্প্যানিশে কথা বলা যাবে না, অদ্ভুত নিয়ম ফিফার





স্পোর্টস ডেস্ক
Monday, 15 June, 2026
1:46 AM
 @palabadalnet

ভিনিসিয়াসের সংবাদ সম্মেলন। ছবি: রয়টার্স

ভিনিসিয়াসের সংবাদ সম্মেলন। ছবি: রয়টার্স

শনিবার ভোরে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ ১-১ স্কোরে শেষ হয়েছে। তার আগে দু’দলের সংবাদ সম্মেলনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, স্প্যানিশ ভাষায় উত্তর দিতে গেলেও থামিয়ে দেওয়া হয়েছে ভিনিসিয়াস এবং আশরাফ হাকিমিকে। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

প্রথম ঘটনাটি ঘটে হাকিমির সংবাদ সম্মেলনের সময়ে। মরক্কোর অধিনায়ক একাধিক ভাষা জানেন। মাদ্রিদে বড় হওয়ায় স্পেনীয় ভাষায় দক্ষ। তাকে এক সাংবাদিক স্প্যানিশেই প্রশ্ন করেছিলেন। তখনই ফিফার কর্মকর্তা থামিয়ে দিয়ে প্রশ্নকর্তাকে অনুরোধ করেন ইংরেজিতে প্রশ্ন করতে।

হাকিমি জানান, তিনি স্প্যানিশে উত্তর দিতে পারবেন। তার অনুরোধ মানা হয়নি। ফিফা জানায়, তাদের কাছে কোনও স্প্যানিশ দোভাষী নেই। শেষে উপায় খুঁজে বার করেন সাংবাদিকই। তিনি স্পেনীয়তে প্রশ্ন করলেও হাকিমি উত্তর দেন ইংরেজিতে।

ভিনিসিয়াসের সংবাদ সম্মেলনেও একই ঘটনা ঘটে। রিয়ালে খেলার কারণে ভিনিসিয়াসও স্প্যানিশ জানেন। তাকে স্প্যানিশ ভাষায় প্রশ্ন করা হলে ভিনিসিয়াসও উত্তর দিতে শুরু করেন স্প্যানিশে। ফিফার কর্মকর্তা ব্রাজিলীয় ফুটবলারকে থামিয়ে দেন। তাকে ইংরেজিতে কথা বলতে বলেন। ভিনিসিয়াস ভালো ইংরেজি না জানায় ফ্যাঁসাদে পড়েন। শেষে তিনি মাতৃভাষা পর্তুগিজে উত্তর দেন।

ফিফার অদ্ভুত নিয়ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ উত্তর আমেরিকার বেশির ভাগ অংশেই স্পেনীয় ভাষাভাষির বসবাস। তারা স্পেনীয়তেই কথা বলেন। তা হলে ফিফার সমস্যা কোথায় তা নিয়ে প্রশ্ন উঠছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]