সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
সোমবার ১৫ জুন ২০২৬
 
বিদেশ
শান্তিচুক্তি দোরগোড়ায়, লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করে দিলেন ট্রাম্প





পালাবদল ডেস্ক
Monday, 15 June, 2026
1:58 AM
 @palabadalnet

(বাঁ দিকে) লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী, অখুশি ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। ছবি: রয়টার্স

(বাঁ দিকে) লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী, অখুশি ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। ছবি: রয়টার্স

শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত হয়ে এসেছে। ঠিক এমন এক সময়ে লেবাননের রাজধানী বৈরুতে পর পর হামলা চালাল ইসরায়েল। সমঝোতার দোরগোড়ায় এসে এমন ঘটনা মোটেও ভালোভাবে নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘বন্ধু’ বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকার জন্য বলেছেন তিনি।

রোববার বৈরুতের দক্ষিণে হিজ়বুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, ওই হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, আগে হিজবুল্লাহ তাদের উপর হামলা করেছে। উত্তর ইসরায়েলে জনবসতিপূর্ণ অঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ। এটি যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল বলেই মনে করছে ইসরায়েল। তেলআবিবের দাবি, সেই কারণেই হিজবুল্লাহ ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।

হিজবুল্লাহ দীর্ঘ দিন ধরেই লেবাননে সক্রিয়। শান্তি সমঝোতার জন্য ইরান যে শর্তগুলি দিয়েছে, তার মধ্যে লেবানন-সংঘর্ষও রয়েছে। ইরানের দাবি, লেবাননেও হামলা বন্ধ করতে হবে ইসরায়লকে। এমতাবস্থায় বৈরুতে ইসরায়েলি হানার পর শান্তি ফেরানোর ক্ষেত্রে আমেরিকার উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে ইরানও।

এ অবস্থায় লেবাননে হামলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “বৈরুতে এমন হামলা করা উচিত হয়নি। বিশেষ করে এমন একটা দিনে, যখন আমরা ইরানের সঙ্গে শান্তিচুক্তির এতটা কাছাকাছি এসে গিয়েছি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু যে হামলার জবাবে এই আক্রমণ হয়েছে, তা খুবই তুচ্ছ-কেউ মারা যাননি, জখমও হননি। এ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানো উচিত হয়নি।” মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, লেবাননে আর কোনও হামলা করবে না ইসরায়েল। একই ভাবে হিজবুল্লাহ বা অন্য কেউও ইসরায়েলের উপর আক্রমণ করবে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট‌্‌জ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, হিজবুল্লাহর আক্রমণের জবাব দিতেই বৈরুতের দাহিয়েহ এলাকায় হামলা হয়েছে। লেবাননের সরকারি সংবাদসংস্থা জানাচ্ছে, দাহিয়েহ এলাকায় একটি ফ্ল্যাটে হামলা হয়েছে রোববার। তাতে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে চার জন। লেবাননেন নিরাপত্তা বাহিনী সূত্রে রয়টার্স জানাচ্ছে, একই নিশানায় দু’টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল। যদিও ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ বিষয়ে প্রাথমিক ভাবে হিজবুল্লাহর কোনও প্রতিক্রিয়া মেলেনি। হামলার পরে এক্স হ্যান্ডলে নেতানিয়াহু লেখেন, “ইসরায়েলি ভূখণ্ডে গোলাবর্ষণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।” তার পর পরই ইসরায়েলকে সংযত থাকার জন্য বলে দিলেন ট্রাম্প।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]