
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। ছবি: এএফপি
ভিসা জটিলতার কারণে আমেরিকা পূর্বনির্ধারিত একটি পারিবারিক সফর বাতিল করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। আজ মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি দৈনিক হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে বায়োমেট্রিক আঙুলের ছাপ দিতে বেন গভিরকে সশরীর দূতাবাসে উপস্থিত হতে হবে বলে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য বেন গভির প্রায়ই সংবাদ শিরোনামে আসেন। তার এসব কর্মকাণ্ড ব্যাপক সমালোচনা ও আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুলেছে।
মার্কিন দূতাবাসের এ শর্তকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো ভিন্নভাবে দেখছে। তাদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, বেন গভিরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের অনীহা বা অনিচ্ছার কারণেই এমন শর্ত দেওয়া হয়েছে।
পালাবদল/এসএ