মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
 
মিডিয়া
আরএফইডির দায়িত্ব নিলেন জেবেল-ইকরাম





নিজস্ব প্রতিবেদক
Monday, 18 May, 2026
9:43 PM
Update: 18.05.2026
9:44:36 PM
 @palabadalnet

২০২৬-২৭ মেয়াদের দায়িত্ব গ্রহণ করছে আরএফইডির নতুন কার্যনির্বাহী কমিটি। ছবি: সংগৃহীত

২০২৬-২৭ মেয়াদের দায়িত্ব গ্রহণ করছে আরএফইডির নতুন কার্যনির্বাহী কমিটি। ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদে নির্বাচিত নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করেছেন সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা। 

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটি এ দায়িত্ব হস্তান্তর করেন।

গত ১ মার্চের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের কাজী জেবেল ও সাধারণ সম্পাদক পদে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের ইকরাম-উদ দৌলা নির্বাহিত হন। 

কমিটিতে সহ-সভাপতি কাজী ফরিদ আহমদ (বৈশাখী টিভি); যুগ্ম সাধারণ সম্পাদক এম এম লিংকন (বাংলাবাজার পত্রিকা); অর্থ সম্পাদক এস এম নাঈম (আরটিএনএন); সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন (টাইমস অব বাংলাদেশ); দপ্তর সম্পাদক নাজনীন আক্তার লাকী (সারাবাংলা ডটনেট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জাল হোসেন (সময় টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সদস্যরা হলেন-মো. বেলায়েত হোসেন (এখন টিভি), মহিউদ্দিন আলমগীর জুয়েল (দ্য ডেইলি স্টার), রিয়াজ হোসেন (দেশ রূপান্তর), মাসুদ রায়হান পলাশ (কালের কণ্ঠ) ও মো. জাহিদুল ইসলাম (আমার দেশ)।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো: সানাউল্লাহ, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান ফাহিম আহমেদ, বিজেসি সদস্য সচিব ইলিয়াস হোসেন, আরএফইডির বিদায়ী সেক্রেটারিসহ অন্য নেতৃবৃন্দ ও সংগঠনটির সদস্যরা অংশ নেন।

পালাবদল/এসএম

 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]