মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
স্বাস্থ্য
‘সন্দেহজনক হামে’ আরও ১০ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 April, 2026
11:36 PM
Update: 08.04.2026
11:37:18 PM
 @palabadalnet

আজ শিশু হাসপাতালে সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম শনাক্ত হয়েছে ১৮৯ শিশুর। ছবি; সংগৃহীত

আজ শিশু হাসপাতালে সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম শনাক্ত হয়েছে ১৮৯ শিশুর। ছবি; সংগৃহীত

‘সন্দেহজনক হাম’ বা হামের উপসর্গ নিয়ে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশুর মৃত্যুই হয়েছে ঢাকা বিভাগে। তবে এই একই সময়ে হামে কেউ মারা যায়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ২১ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের ৬ জনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে পাঁচজনই ঢাকা জেলার। এ ছাড়া রাজশাহীতে তিন শিশু ও খুলনায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৩ জন। আর হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ১ হাজার ৫৯৯। আর হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ২৪১।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ২৮৫। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম (১২৬), রাজশাহী (১১৯), খুলনা (৭২), সিলেট (৩৩), বরিশাল (২৫), রংপুর (২০) ও ময়মনসিংহ (১৩)।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]