মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩





টাঙ্গাইল প্রতিনিধি
Tuesday, 17 March, 2026
10:54 PM
Update: 17.03.2026
10:55:57 PM
 @palabadalnet

বাসচাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আজ মঙ্গলবার বিকেলে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায়। ছবি: সংগৃহীত

বাসচাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আজ মঙ্গলবার বিকেলে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: ধনবাড়ীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে মধুপুর–জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের আকবর আলী (৫৫)। এ ছাড়া অটোরিকশার দুই যাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের মো. ওমর ফারুক (৫০) ও সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের মো. খোকন মিয়া (৬০)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুস সালাম সিদ্দিক জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে জামালপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি টাঙ্গাইলের মধুপুরে যাচ্ছিল। ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ দুই যাত্রী নিহত হন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]