শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
শনিবার ২২ আগস্ট ২০২৬
 
সারাবাংলা
ঝিনাইদহে গরু চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা





ঝিনাইদহ প্রতিনিধি
Saturday, 22 August, 2026
6:30 PM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার ভোরে উপজেলার পিরোজপুর মাঠে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আরিফ হোসেন (৪৮) যশোর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা ছিলেন। আহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, “ভোরে বাদুরগাছা গ্রামের নিলুফা ইয়াসমিনের বাড়িতে ঢুকে একদল চোর একটি গরু চুরি করে নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা আশপাশের এলাকায় চোরদের খোঁজ করতে শুরু করে।”

“পরে পিরোজপুর গ্রামের মাঠে একটি গরুসহ দুজনকে আটক করে এলাকাবাসী। পরে তাদের ওই মাঠেই পেটানো হয়। পুলিশ খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে,” বলেন তিনি।

আহত ব্যক্তিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আটক দুজনের সঙ্গে আর কেউ আছে কি না, তা জানতে তাদের মারধর করা হয়। কয়েকঘণ্টা ধরে পিটুনির কারণে একজন ঘটনাস্থলে মারা যায়।

জানতে চাইলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন বলেন, “পুলিশ নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানতে কাজ করছে। যারা আইন হাতে তুলে নিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।”

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]