রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
 
আইন-আদালত
ইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর কর্মকর্তা সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা





নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
9:14 PM
 @palabadalnet

বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ। ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ। ছবি: সংগৃহীত

২০১২ সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ রোববার রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউটর শাইখ মাহদী  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তদন্তে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা।

তিনি আরও বলেন, মামলাটি বর্তমানে তদন্ত পর্যায়ে রয়েছে।

এদিকে, সাইফুর রহমান ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর শাইখ মাহদী বলেন, “আমাদের জানা নেই।”

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার নিখোঁজ হন। সেসময় ইলিয়াস সিলেট বিভাগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। সিলেট-২ আসন থেকে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সাইফুর রহমান এ মামলায় সর্বশেষ অভিযুক্ত ব্যক্তি, যার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে ইলিয়াস আলী গুমের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়।
 
পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]