রবিবার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
রবিবার ৫ জুলাই ২০২৬
 
বিদেশ
নেতানিয়াহু জানেন কে ‘বস’: ট্রাম্প





পালাবদল ডেস্ক
Sunday, 5 July, 2026
3:11 PM
 @palabadalnet

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানেন, ‘বস’ আসলে কে- এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তার এবং নেতানিয়াহুর সম্পর্ক খুব ভালো। কারণ, এই সম্পর্কে ‘বস’ কে, তা নেতানিয়াহু খুব ভালো করে জানেন।

ইরানের সঙ্গে আমেরিকার সংঘর্ষবিরতি এবং সমঝোতা পর্বে প্রকাশ্যেই ইসরায়েলের নীতির সমালোচনা করেছেন ট্রাম্প। এমনকি, নেতানিয়াহুকে তিনি ‘যুদ্ধবাজ’ প্রধানমন্ত্রী বলে কটাক্ষও করেছিলেন। তার জবাবে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছিলেন, আমেরিকার কথায় চলবে না তার দেশ। এমনিতে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক ঘনিষ্ঠ। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশই আমেরিকা। কিন্তু ইরানের সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে দুই রাষ্ট্রনেতার সম্পর্কের অবনতি হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। 

শনিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়সকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু প্রসঙ্গে মন্তব্য করেছিলেন ট্রাম্প। বলেন, “আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। উনি জানেন, বস কে।” আগামী সপ্তাহেই নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে দেখা করতে পারেন বলে জানিয়েছেন ট্রাম্প। তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি।

ট্রাম্প দাবি করলেও আগামী সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা ক্ষীণ বলে দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তা । তিনি জানিয়েছেন, ৭ এবং ৮ জুলাই ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন ট্রাম্প। তাই ওই সময়ে হোয়াইট হাউসে নেতানিয়াহু আসবেন না। তার পরের সপ্তাহে দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হতে পারে। উল্লেখ্য, শুক্রবারই ট্রাম্প এবং নেতানিয়াহু ফোনে কথা বলেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ‘শিগগিরই’ তারা দেখা করবেন। তবে নির্দিষ্ট করে কোনও সময় জানানো হয়নি।

ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতির নেপথ্যে রয়েছে লেবাননে সংঘাত। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সেখানে একের পর এক অভিযান চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। কিন্তু আমেরিকার সঙ্গে সমঝোতার আলোচনায় ইরান জানিয়ে দেয়, লেবাননে ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ না করলে সংঘর্ষবিরতি সম্ভব নয়। এর পরেই ইসরায়েলকে অভিযানে রাশ টানতে বলেছিল আমেরিকা। সমঝোতার এই প্রক্রিয়াকে নেতানিয়াহুরা ভালো চোখে দেখেননি। ওয়াশিংটনের বৈঠকে সম্পর্কের উন্নতি হয় কি না, সেটাই দেখার।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]