মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
মিডিয়া
বাসসের নতুন এমডি সাংবাদিক কামাল উদ্দিন সবুজ





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 April, 2026
10:13 PM
 @palabadalnet

কামাল উদ্দিন সবুজ। ছবি: সংগৃহীত

কামাল উদ্দিন সবুজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)। মঙ্গলবার (০৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যে কোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে কামাল উদ্দিন মজুমদার বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

জানা যায়, কামাল উদ্দিন মজুমদার দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক। এর আগে তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে কামাল উদ্দিন মজুমদার বার্তা সংস্থা ইউএনবি এবং বাসসে কাজ করেছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পৈতৃক নিবাস ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]