মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
শিক্ষাঙ্গন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল, সময়সূচি প্রকাশ





Wednesday, 25 March, 2026
3:36 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে সারা দেশে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তবে তিন পার্বত্য জেলায় পরীক্ষার সময়সূচিতে ভিন্নতা রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৫ মার্চ অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

সাধারণ জেলাগুলোর সময়সূচি

তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বাদে দেশের বাকি সব জেলায় ১৫ এপ্রিল বাংলা দিয়ে এই পরীক্ষা শুরু হবে। এরপর ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।

পার্বত্য জেলার সময়সূচি

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এই তিন পার্বত্য জেলার পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত বিষয়ের মধ্য দিয়ে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

এই তিন জেলাতেও পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য মূল সময়ের বাইরে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]