শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার ১২ জুন ২০২৬
 
শিক্ষাঙ্গন
রাজশাহী–চট্টগ্রাম–জগন্নাথসহ আরও ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 17 March, 2026
12:27 AM
 @palabadalnet

অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক মো. আল ফোরকান, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক মো. মাসউদ, অধ্যাপক রইস উদ্দীন ও অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক মো. আল ফোরকান, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক মো. মাসউদ, অধ্যাপক রইস উদ্দীন ও অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী–চট্টগ্রাম–জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আর ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হচ্ছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইস উদ্দিন। এ ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ–ভিসি অধ্যাপক মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন ভিসি অধ্যাপক মো. মাসউদ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক মো. আল ফোরকানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই এ–সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

পালাবদল/এএস


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]