শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার ১২ জুন ২০২৬
 
অর্থ-বাণিজ্য
কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সিং আয়ে কর অব্যাহতির প্রস্তাব





নিজস্ব প্রতিবেদক
Friday, 12 June, 2026
5:28 AM
 @palabadalnet

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বর্তমানে শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ের ওপর কর অব্যাহতি আছে। তবে আগামী বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের ওপর কর অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করছি।

তিনি আরও বলেন, এ কর অব্যাহতির ফলে ফ্রিল্যান্সাররা তাদের অর্জিত আয় বৈধপথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে আরও বেশি উৎসাহিত হবেন।
 
পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]