মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
যমুনা সেতু পার হলো ১ লাখ ৮০ হাজার গাড়ি, টোল আদায় ১৩ কোটি টাকা





পাবনা প্রতিনিধি
Saturday, 21 March, 2026
1:49 AM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

পাবনা: গত চার দিনের ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি টাকার বেশি।

শুক্রবার যমুনা সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় শেষে যমুনা সেতুর পশ্চিম অঞ্চলে উত্তরবঙ্গগামী মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত মোট ১ লাখ ৭৯ হাজার ৭৯৫টি যানবাহন যমুনা সেতু পার হয়েছে। এ সময়ে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি ১০ লাখ ১৫ হাজার ৪০০ টাকা।

১৬ মার্চ ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন থেকে আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। ১৭ মার্চ ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন থেকে আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ টাকা।

১৮ মার্চ ৫১ হাজার ৫৮৪টি যানবাহন থেকে আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ টাকা। এদিন এ সেতু দিয়ে এ বছরের সর্বোচ্চ যানবাহন পারাপার করে। ১৯ মার্চ ৪৫ হাজার ৬১০টি যানবাহন থেকে আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ টাকা।

যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদের চাপের কারণে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াই গুণ বেশি ছিল। বাড়তি চাপ সামলাতে মোটরসাইকেলের জন্য পৃথক লেনসহ মোট ১৮টি টোল বুথ সচল ছিল।”

তিনি আরও বলেন, “গত চার দিন মহাসড়কে তীব্র চাপ থাকলেও শুক্রবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আমাদের ধারণা অধিকাংশ যাত্রী ইতোমধ্যে তাদের গন্তব্যে পৌঁছে গেছেন।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]