শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১ আগস্ট ২০২৬
 
রাজনীতি
আওয়ামী লীগ নিষিদ্ধে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন চিহ্নিত করুন: হাসনাত আবদুল্লাহ





নিজস্ব প্রতিবেদক
Thursday, 8 May, 2025
9:43 PM
 @palabadalnet

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “মাহফুজ, আসিফ, নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চান। কিন্তু সে ক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তাদের চিহ্নিত করুন।”

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আওয়ামী লীগের বিচার প্রশ্নে যারা মাহফুজ আলমের ওপর ক্ষোভ ঝাড়ছেন, তারা হয় অন্যের খেলার ঘুঁটি হচ্ছেন, না হলে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে।”

তিনি আরও বলেন, “মাহফুজ, আসিফ, নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চান। কিন্তু সে ক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তাদের চিহ্নিত করুন।”

হাসনাত আবদুল্লাহ বলেন, “মূল সমস্যা চিহ্নিত না করে, সে ব্যাপারে কথা না বলে ব্যক্তিগত ক্ষোভ, ঈর্ষা বা গোষ্ঠীগত স্বার্থোদ্ধারের জন্য যারা মাহফুজদের টার্গেট করছেন, আওয়ামী লীগ ফিরে আসার দায় নিতে হবে আপনাদেরও।” 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]