মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
 
জাতীয়
যুক্তরাষ্ট্রে মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস, আইনি ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা জাহেদ





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 13 October, 2026
3:29 PM
Update: 13.10.2026
3:54:40 PM
 @palabadalnet

 প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  ফাইল ছবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। 

তিনি বলেন, “এ ঘটনার জন্য দায়ী আওয়ামী লীগের অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

আজ (১৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দলটি অতীতে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা না চেয়ে উল্টো নতুন করে সহিংসতা উসকে দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে হুইলচেয়ারে বসা অবস্থায় একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিক্ষোভ এবং মৌখিক আক্রমণের শিকার হচ্ছেন।

ভিডিওতে বিক্ষোভকারীদের ‘ইউ আর আ টেররিস্ট'’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার?’ (আপনি কেন এখানে এসেছেন?) বলে চিৎকার করতে শোনা যায়। 

তারা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ আনে এবং তার ভূমিকা ছাড়াও দেশের পুলিশ বাহিনীর সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ড. ইউনূসের হুইলচেয়ারটি একজন ব্যক্তি ঠেলে শান্তভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সময়ে নিরাপত্তা কর্মী ও তার সহযোগীরা তাকে ঘিরে রেখেছিলেন, অন্যদিকে বিক্ষোভকারীরা তার দিকে উদ্দেশ্য করে অনবরত চিৎকার এবং সমালোচনামূলক মন্তব্য করছেন। 

এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদটি প্রকাশের সময় পর্যন্ত টিবিএস স্বতন্ত্রভাবে ঘটনাটির সঠিক তারিখ ও সময় নিশ্চিত করতে পারেনি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]