শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
 
রাজনীতি
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪





নিজস্ব প্রতিবেদক
Saturday, 26 September, 2026
9:09 PM
 @palabadalnet

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বের হওয়া একটি ঝটিকা মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, মিছিল চলাকালে সেখানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমরান হোসাইন (২৯), মো. তুহিন (২৫), মঈন আহম্মেদ (২৪) ও ইমরান হোসেন (৩৪)।

ধানমন্ডি থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় হঠাৎ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল ইসলাম বলেন, দুটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ছাড়া আওয়ামী লীগের একটি ব্যানার জব্দ করা হয়েছে। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]