শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
 
স্বাস্থ্য
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২





নিজস্ব প্রতিবেদক
Saturday, 26 September, 2026
8:50 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আটজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩২ জন।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২১৯ জনের মৃত্যু হয়েছে।

আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে পাঁচজন, ঢাকা বিভাগে দুজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ও নারী চারজন করে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]