শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার ১০ জুলাই ২০২৬
 
রাজনীতি
চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান





Friday, 10 July, 2026
10:26 PM
Update: 10.07.2026
10:27:33 PM
 @palabadalnet

 ডা. শফিকুর রহমান।  ছবি: সংগৃহীত

ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে শফিকুর রহমান সরাসরি বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

জামায়াত আমির এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

শফিকুর রহমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জামায়াত জানিয়েছে, বাঁশখালীর পর শফিকুর রহমান সাতকানিয়া ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

পরিদর্শনকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]