শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার ১০ জুলাই ২০২৬
 
বিনোদন
লন্ডনে রেকর্ড গড়ল বিটিএস





কোরিয়া হেরাল্ড
Friday, 10 July, 2026
7:57 AM
 @palabadalnet

 কনসার্টে গাইছে বিটিএসবিগ হিট মিউজিক। ছবি: কোরিয়া হেরাল্ড

কনসার্টে গাইছে বিটিএসবিগ হিট মিউজিক। ছবি: কোরিয়া হেরাল্ড

লন্ডনে আবারও ইতিহাস গড়ল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ইংল্যান্ডের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে টানা দুই দিন কনসার্ট করে প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক টেনেছে দলটি। শুধু তা-ই নয়, স্টেডিয়ামটিতে আয়োজিত কোনো কনসার্টে প্রতি শোতে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ডও গড়েছে তারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিগ হিট মিউজিক। সংস্থাটি জানায়, গত সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত বিটিএসের ‘আরিরাং’ বিশ্বসফরের লন্ডন পর্বের দুটি কনসার্ট হাউসফুল ছিল।

কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন জানিয়েছে, ২০১৯ সালের এপ্রিলে টটেনহাম হটস্পার স্টেডিয়াম উদ্বোধনের পর থেকে সেখানে অনুষ্ঠিত কোনো কনসার্টে প্রতি শোতে এত বেশি দর্শক আগে হয়নি।

লন্ডনে বিটিএসের জন্য এটি নতুন কোনো অর্জন নয়। ২০১৯ সালে ‘লাভ ইয়োরসেলফ’ বিশ্বসফরের অংশ হিসেবে ওয়েম্বলি স্টেডিয়ামে কনসার্ট করে ইতিহাস গড়েছিল দলটি। সেই সময় ওয়েম্বলিতে একক কনসার্ট করা প্রথম কোরিয়ান শিল্পী হয়েছিল বিটিএস। সাত বছর পর আবারও লন্ডনে এসে নতুন রেকর্ড যোগ করল দলটি।

দুই দিনের কনসার্টে নতুন অ্যালবামের গানগুলোর পাশাপাশি বিটিএস পরিবেশন করে তাদের জনপ্রিয় পুরোনো গানও। নতুন অ্যালবাম থেকে গাওয়া হয় ‘হুলিগান’, ‘নরমাল’ ও ‘বডি টু বডি’। পাশাপাশি দর্শকদের জন্য ছিল ‘আইডল’ ও ‘ফায়ার’-এর মতো বিশ্বজুড়ে জনপ্রিয় গান।

লন্ডনের পর জার্মানির মিউনিখে যাচ্ছে বিটিএস। আগামী শনি ও রোববার আলিয়াঞ্জ অ্যারেনায় দুটি কনসার্ট করবে দলটি।

পরের গন্তব্য ফ্রান্সের প্যারিস। ১৭ ও ১৮ জুলাই সেখানে দুটি কনসার্ট করার পর ১৯ জুলাই ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রথম হাফ টাইম শোতে পারফর্ম করবে বিটিএস।
অবলম্বনে

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]