বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
 
বিনোদন
মিসরে যাচ্ছেন শাকিরা





শাকিরা। ছবি: ইনস্টাগ্রাম
Wednesday, 8 July, 2026
11:30 PM
 @palabadalnet

শাকিরা। ছবি: ইনস্টাগ্রাম

শাকিরা। ছবি: ইনস্টাগ্রাম

প্রায় দুই দশক পর মিসরে পারফর্ম করবেন পপতারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম গিজার পিরামিড চত্বরে অনুষ্ঠিত হবে তার বিশেষ পরিবেশনা।

২০০৭ সালে একই ভেন্যুতে সর্বশেষ কনসার্ট করেছিলেন শাকিরা। ১৯ বছর পর আবারও সেই ঐতিহাসিক স্থানে দর্শকদের সামনে গান গাইবেন তিনি। কনসার্টটির আয়োজন করছে বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল, যারা এর আগে মধ্যপ্রাচ্যে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো তারকাদের কনসার্টের আয়োজন করেছে।

মিসরে কনসার্ট নিয়ে এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘মিসরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে খুবই আনন্দিত। আপনাদের সবাইকে ভালোবাসি।’

মিসরে কনসার্টের আগে মধ্যপ্রাচ্যের আরও দুটি আয়োজনে অংশ নেবেন শাকিরা। তার ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ১৮ নভেম্বর কাতারের দোহায় পারফর্ম করবেন তিনি। এরপর ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘অফলিমিটস মিউজিক ফেস্ট ২০২৬’-এ মঞ্চে উঠবেন এই গায়িকা। সবশেষে ২৮ নভেম্বর গিজার পিরামিড চত্বরে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘শাকিরা লাইভ অ্যাট দ্য পিরামিডস অব গিজা’।

ফুরফুরে মেজাজে আছেন শাকিরা। চলতি ফিফা বিশ্বকাপ উপলক্ষে শাকিরা প্রকাশ করেছেন নতুন গান ‘ডাই ডাই’। বিশ্বকাপের ম্যাচেও গ্যালারিতে দেখা যাচ্ছে তাকে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]