শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার ২১ আগস্ট ২০২৬
 
দক্ষিণ এশিয়া
তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত





নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
11:34 PM
Update: 21.08.2026
11:35:04 PM
 @palabadalnet

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রস্তুতির ইঙ্গিত দেওয়া একটি বিবৃতি প্রত্যাহার করেছে দেশটি।

আজ শুক্রবার বিকেলে ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না।

দুপুর ২টা ২৫ মিনিটে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতিটি প্রকাশ করলেও বিকেলের আগেই তা প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে ঢাকা বা দিল্লির কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার কথা এর আগে জানিয়েছিলেন কর্মকর্তারা। তারা বলেছিলেন, আগস্টের তৃতীয় সপ্তাহে এ সফর হতে পারে।

গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]