শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৮ জুলাই ২০২৬
 
বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় থাকা জর্ডানের স্কোয়াডে আল-তামারি





স্পোর্টস ডেস্ক
Tuesday, 2 June, 2026
9:58 PM
 @palabadalnet

ছবি: এএফসি

ছবি: এএফসি

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে জর্ডান। এই ঐতিহাসিক অভিষেকের জন্য মঙ্গলবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন এশিয়ার দলটির কোচ জামাল সেলামি।

অনুমিতভাবেই রাখা হয়েছে রেনের ২৮ বছর বয়সী উইঙ্গার মুসা আল-তামারিকে। এবারের মৌসুমে ফরাসি ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৭ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিমান ধরার অপেক্ষায় থাকা এই স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হলেন আলি অলওয়ান। কাতারি ক্লাব আল-সাইলিয়ার এই ফরোয়ার্ড জর্ডানের হয়ে ৫৮ ম্যাচে ২৭ গোল করেছেন।

স্বস্তি ফিরিয়ে জর্ডান জায়গা করে নিয়েছেন চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকা অধিনায়ক এহসান হাদ্দাদ। তবে ভাগ্য সহায় হয়নি স্ট্রাইকার ইয়াজান আল-নাইমাতের। গত ডিসেম্বরে আরব কাপে এসিএলের (অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট) চোটে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।

'জে' গ্রুপে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করার আগে আগামী ৮ জুন সান দিয়েগোতে কলম্বিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জর্ডান। এরপর ১৭ জুন সান্তা ক্লারায় অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মূল লড়াই। দলটির বাকি দুই প্রতিপক্ষ আলজেরিয়া ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ইয়াজিদ আবুলাইলা, আব্দুল্লাহ আল-ফাখুরি, নূর বনি আতিয়াহ

রক্ষণভাগ: আবদাল্লাহ নাসিব, এহসান হাদ্দাদ, সাইদ আল-রোসান, সালিম ওবাইদ, ইয়াজান আল-আরব, মোহাম্মদ আবুলনাদি, হুসাম আবু দাহাব, আনাস বানাবি, মোহান্নাদ আবু তাহা, মোহাম্মদ আবু হাশিশ

মধ্যমাঠ: নূর আল-রাওয়াবদেহ, নিজার আল-রাশদান, ইব্রাহিম সাদেহ, রাজাই আয়েদ, মাহমুদ আল-মার্দি, আমের জামুস, মোহাম্মদ আল-দাউদ

আক্রমণভাগ: মুসা আল-তামারি, ওদেহ আল-ফাখুরি, মোহাম্মদ আবু জুরাইক, আলি আজাইজেহ, ইব্রাহিম সাব্রা, আলি অলওয়ান।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]