মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
প্রবাস
কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি ডলি বেগম





পালাবদল ডেস্ক
Wednesday, 15 April, 2026
11:57 PM
 @palabadalnet

কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি ডলি বেগম। ছবি: সংগৃহীত

কানাডায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল এমপি ডলি বেগম। ছবি: সংগৃহীত

কানাডার ফেডারেল উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন ডলি বেগম।

কানাডার সংবাদমাধ্যম সিবিসির প্রতিবেদনে বলা হয়, স্কারবরো সাউথওয়েস্টের সাবেক নিউ ডেমোক্র্যাট এমপিপি (মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট) ডলি বেগম ১৩ এপ্রিল অনুষ্ঠিত ফেডারেল উপনির্বাচনে সহজ জয় পেয়েছেন।

সোমবার রাতে অনুষ্ঠিত তিনটি ফেডারেল উপনির্বাচনেই লিবারেল প্রার্থীরা জয়ী হয়েছেন। এর ফলে সরকারে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪টি। সংখ্যাগরিষ্ঠতা গঠনের জন্য লিবারেলদের প্রয়োজন ছিল ১৭২টি আসন।

কিংস্টন রোডের একটি ভোজসভায় মঞ্চে উঠে বেগম বলেন, 'আজ রাতে আমরা অসাধারণ উদযাপন করছি। একটি সম্প্রদায় একত্রিত হয়ে তাদের ভিন্নতা ভুলে আশা, সহমর্মিতা ও অগ্রগতিকে বেছে নিয়েছে।' এ সময় উপস্থিত জনতা 'ডলি, ডলি, ডলি' বলে স্লোগান দেয়।

সিবিসি জানায়, বেগম মোট ভোটের প্রায় ৭০ শতাংশ পেয়েছেন। তবে উপনির্বাচনে যোগ্য ভোটারদের মাত্র প্রায় তিন ভাগের একভাগ ভোট দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মাত্র দুই মাস আগেও বেগম এনডিপি দলের সদস্য হিসেবে স্কারবরো সাউথওয়েস্টের প্রতিনিধিত্বকারী প্রাদেশিক রাজনীতিক ছিলেন। ২০১৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার সময় তার বয়স ছিল ২৯ বছর এবং তিনি দলের ককাসে সর্বকনিষ্ঠ নিউ ডেমোক্র্যাট ছিলেন। পরে তাকে দলের উপনেতা হিসেবে মনোনীত করা হয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]