মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
এনসিপির এমপি আতিক মুজাহিদের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ২





রংপুর ব্যুরো
Tuesday, 17 March, 2026
8:14 PM
Update: 17.03.2026
8:19:41 PM
 @palabadalnet

দুর্ঘটনাকবলিত গাড়ি। আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজের পূর্ব দিকে। ছবি: সংগৃহীত

দুর্ঘটনাকবলিত গাড়ি। আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজের পূর্ব দিকে। ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির সংসদ সদস্য এনসিপি নেতা আতিক মুজাহিদের মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। 

আহতরা হলেন ছাত্রশক্তি নেতা আকরামুল হক ও মাইক্রোবাসচালক কামাল হোসেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এমপি আতিক মুজাহিদ মাইক্রোবাসে ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলেন। তার গাড়ি বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি নাজমুল হক বলেন, “এমপি আতিক মুজাহিদ সুস্থ আছেন। তিনি নিজ বাড়ির উদ্দেশে গেছেন।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]