শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার ২৭ জুন ২০২৬
 
জাতীয়
দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী





নিজস্ব প্রতিবেদক
Friday, 26 June, 2026
11:22 PM
 @palabadalnet

শুক্রবার রাত পৌনে ৮টায় প্রধানমন্ত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

শুক্রবার রাত পৌনে ৮টায় প্রধানমন্ত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

চীন ও মালয়েশিয়ায় ৬ দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেছেন।

আজ শুক্রবার রাত পৌনে ৮টায় তিনি ঢাকা পৌঁছান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে, বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতারা বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]