শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
শনিবার ২০ জুন ২০২৬
 
বিদেশ
লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ





রয়টার্স
Friday, 19 June, 2026
11:54 PM
 @palabadalnet

ইসরায়েলি হামলার পর দক্ষিণ লেবাননে ধোঁয়ার কুণ্ডলী। ১৯ জুন, ২০২৬। ছবি: রয়টার্স

ইসরায়েলি হামলার পর দক্ষিণ লেবাননে ধোঁয়ার কুণ্ডলী। ১৯ জুন, ২০২৬। ছবি: রয়টার্স

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, কাতার ও ইরানের সহায়তায় দুই পক্ষের মধ্যে এই সমঝোতা চূড়ান্ত হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ‘আজ দিনের শুরুতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গোলাগুলি হলেও এখন তারা যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলে আমরা বুঝতে পারছি।’

এর আগে শুক্রবার লেবাননে ইসরায়েলের হামলা এবং হিজবুল্লাহর পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে সদ্য স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দেয়।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলেও লেবাননে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল।

এর আগে শুক্রবার লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানায়, তারা হিজবুল্লাহর ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সংগঠনটির বেশ কয়েকজন সদস্যকে হত্যা করেছে।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। একই দিনে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনাও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

পালাবদল/এসএ
 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]