বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
 
স্পোর্টস
‘এবার মানতেই হবে, মেসিই সেরা’





স্পোর্টস ডেস্ক
Thursday, 18 June, 2026
4:29 PM
 @palabadalnet

 ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পারফরম্যান্স দিয়ে আলোচনায় মেসি। ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পারফরম্যান্স দিয়ে আলোচনায় মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসিকে নিয়ে “সর্বকালের সেরা’ বিতর্কের শেষ টানার সময় এসে গেছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের পর আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেছেন, এখন আর মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়।

বিশ্বকাপের শিরোপাধারী আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। কানসাস সিটির ম্যাচটিতে তিনটি গোলই করেছেন মেসি। ২০০৬ থেকে বিশ্বকাপ খেলে এলেও এটিই টুর্নামেন্টে তার প্রথম হ্যাটট্রিক। পাশাপাশি এই তিন গোল তাকে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের কাতারেও তুলে দিয়েছে। মিরোস্লাভ ক্লোসার মতো মেসির গোলও এখন ১৬টি।

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের পর পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, “এখন সময় এসেছে পৃথিবীর লুকোচুরি বন্ধ করে সত্যিটা মেনে নেওয়ার, সে-ই সর্বকালের সেরা ফুটবলার। প্রতি মৌসুমে, প্রতি বড় টুর্নামেন্টে, এমনকি বিশ্বকাপেও সে নিজেকে প্রমাণ করে চলেছে। তারপরও যদি কারও মনে সংশয় থাকে, তাহলে আর বলার কিছু নেই।”

ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপ জেতা এই কিংবদন্তির মতে, মেসির কারণে কানসাসের ১৬ জুনের ম্যাচটি আলাদা হয়ে থাকবে, “এটি একটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত। ফুটবলের ইতিহাসে এই ম্যাচ অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে।”

২০১৪ সালের আগপর্যন্ত ১৫ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদোই। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পথে মেসির তাকে ছাড়িয়ে যাওয়া নিয়ে মন্তব্য, “রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আর যে খেলোয়াড় রেকর্ডটা ভেঙেছে, সে আমাকে মোটেও বিস্মিত করেনি। বিশ্বের কোনো ফুটবলভক্তেরই বিস্মিত হওয়ার কথা নয়। তা ছাড়া আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]