শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার ১৮ জুলাই ২০২৬
 
ক্রিকেট
কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, শীর্ষ গ্রেডে কেউ নেই





ক্রীড়া প্রতিবেদক
Thursday, 19 February, 2026
7:53 PM
 @palabadalnet

২০২৬ সালের জন্য পুরুষ জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর এই বার্ষিক চুক্তিতে মোট ২৮ জন ক্রিকেটারকে পাঁচটি বেতন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যথারীতি গ্রেডভিত্তিক পারিশ্রমিক কাঠামোর মাধ্যমে খেলোয়াড়দের পারফরম্যান্স, অভিজ্ঞতা এবং জাতীয় দলে অবদানের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হয়েছে। তবে সবচেয়ে উঁচু এ প্লাস গ্রেডে এবার কোনো ক্রিকেটারকে রাখা হয়নি।

এর পরের স্তর এ গ্রেডে মাসিক ৮ লাখ টাকা বেতনে জায়গা পেয়েছেন চারজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদ। তাসকিন ছাড়া বাকি তিনজন তিন সংস্করণের অধিনায়ক।

বি গ্রেডে মাসিক ৬ লাখ টাকা বেতনে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ ও নিয়মিত পারফর্মারদের বড় একটি দল। এখানে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

সি গ্রেডে মাসিক ৪ লাখ টাকা বেতনে জায়গা পেয়েছেন ছয়জন ক্রিকেটার সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। এরা মূলত দলে রোটেশন বা নির্দিষ্ট সংস্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

সবচেয়ে নিচের স্তর ডি গ্রেডে মাসিক ২ লাখ টাকা বেতনে অন্তর্ভুক্ত হয়েছেন সম্ভাবনাময়  সাতজন ক্রিকেটার সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারি এবং কাজী নুরুল হাসান সোহান।

এ গ্রেড

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ।

বি গ্রেড

মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

সি গ্রেড

সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

ডি গ্রেড

সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান।

পালাবদল/এসএ

 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]