রবিবার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার ১৪ জুন ২০২৬
 
দক্ষিণ এশিয়া
ভারতে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫





পালাবদল ডেস্ক
Saturday, 13 June, 2026
4:42 PM
 @palabadalnet

ছবি: এক্স (সাবেক টুইটার) থেকে নেওয়া

ছবি: এক্স (সাবেক টুইটার) থেকে নেওয়া

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিমানঘাঁটিতে অবতরণের সময় বিমানবাহিনীর একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত হয়েছেন।

আজ শনিবার এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, আসামের শহর জোড়হাটে দুর্ঘটনায় পড়া আন্তোনভ অ্যান-৩২ (এএন-৩২) বিমানে থাকা পাঁচ সদস্য নিহত হয়েছেন।

বিমানবাহিনীর বিবৃতিতে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন বা অন্য কেউ বেঁচে আছেন কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি।

তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে বিমানবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিমানের সহ-পাইলট (কো-পাইলট) জীবিত আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রচারিত ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ ছাড়া, বিমানটি কয়েকটি অংশে ভেঙে গেছে বলেও ফুটেজে দেখা যায়।

বিমানবাহিনী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, “শোকের এই মুহূর্তে আমরা তাদের পাশে আছি।”

এর আগে বিমানবাহিনী জানিয়েছিল, রাশিয়ায় তৈরি আন্তোনভ অ্যান-৩২ বিমানটি নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে একটি মিশনে ছিল। অবতরণের সময় এটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত আদালত (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করা হচ্ছে বলেও জানিয়েছে বিমানবাহিনী।

দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ অ্যান-৩২ বিমানটি উচ্চতাপূর্ণ অঞ্চল ও প্রতিকূল আবহাওয়ায় কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। ভারতের দুর্গম পার্বত্য এলাকায় সামরিক সরঞ্জাম পরিবহন ও বেসামরিক সহায়তা কার্যক্রমে বিমানবাহিনী প্রায় ১০০টি অ্যান-৩২ ব্যবহার করে।

এর আগে, ২০১৯ সালে চীনের সীমান্তঘেঁষা অরুণাচল প্রদেশে একই ধরনের একটি অ্যান-৩২ বিমান বিধ্বস্ত হলে ১৩ জন নিহত হন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]