মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
রাজনীতি
সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা বিএনপির





নিজস্ব প্রতিবেদক
Monday, 20 April, 2026
1:13 PM
Update: 20.04.2026
1:16:55 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তালিকা ঘোষণা করেন।

মনোনীত প্রার্থীরা হলেন-সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মনছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল মঙ্গলবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি ও সমমনা জোট সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৩৬টি পাবে। 

এছাড়া জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীরা ১৩টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট একটি আসন পাবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, বর্তমান সংসদের ২৯৮ জন সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]