সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার ২৯ জুন ২০২৬
 
সারাবাংলা
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম





চট্টগ্রাম ব্যুরো
Monday, 23 March, 2026
12:12 AM
 @palabadalnet

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক বিএনপি নেতা আহত হয়েছেন।

আহত মো. ওসমান উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

রোববার রাত ৮টার দিকে ওসমানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হামলার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে ওসমানের ৭০ বছর বয়সী মা আছিয়া বেগমও গুলিবিদ্ধ হন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামলাকারীরা হঠাৎ ওসমানের বাড়ি গিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং তাকে কুপিয়ে জখম করে। এতে তার হাত ও পেটে গুরুতর আঘাত লেগেছে।

ওসি বলেন, “ছেলেকে বাঁচাতে মা এগিয়ে এলে তার দুই পায়ে গুলি লাগে।”

এই হামলায় ওসমানের বাবাও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি হেলাল উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে দলের অভ্যন্তরীণ কোন্দল থেকে এই হামলার সূত্রপাত।”

ওসমান চট্টগ্রাম-৭ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]