মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
নরসিংদীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১





নরসিংদী প্রতিনিধি
Saturday, 7 March, 2026
12:45 AM
 @palabadalnet

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদী: মাধবদীতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল ওই নারী কেনাকাটা করতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে যান। সেখান থেকে পরিচিত একজনের সঙ্গে দেখা করতে মাধবদী থানাধীন কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী পদ্মারকান্দা এলাকায় যান। পরে পরিচিত ওই ব্যক্তিসহ চারজন ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা ওই নারীর মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সাও ছিনিয়ে নেয়।

ওসি জানান, এ ঘটনার পর ওই নারী বিষয়টি পরিবারকে জানান। পরে আজ শুক্রবার নিজেই বাদী হয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ হৃদয় নামে একজনকে গ্রেফতার করে।

“ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে”, বলেন ওসি কামাল হোসেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]